জলঢাকায় বিজিবি মোতায়েন, ১৪৪ ধারা জারি
সহিংসতার আশঙ্কায় শনিবার নীলফামারীর জলঢাকা উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি মোতায়েনসহ ১৪৪ ধারা জারি করা হয়েছে।
জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকন-উল-হাসান বলেন, সকালে বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।
তিনি বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর জামায়াত-শিবিরের বেপরোয়া হয়ে উঠেছে। তাই সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করে এ ব্যবস্থা নেয়া হয়েছে।
