গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
গাজীপুরে জয়দেবপুর রেলওয়ে জংশনের আউটার সিগন্যাল এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবকের (৪০)মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
জয়দেবপুর রেলওয়ে জংশন ফাঁড়ির এসআই মো. দাদন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে দেওয়ানগঞ্জগামী ব্রহ্মপুত্র ট্রেনের নীচে কাটা পড়ে যুবকটি। তার পরিচয় পাওয়া যায়নি।
তার পরনে ছিল খয়েরি রংয়ের ফুল প্যান্ট ও হালকা গোলাপী স্ট্রাইপের ফুল হাতা জামা।
রাত ১০টার দিকে তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
