২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে আ.লীগ নেতাকর্মীদের উপর ‘জামাত-শিবিরের’ হামলা

নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের উপর জামায়াত-শিবির কর্মীদের হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে ৭জন আহত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মাহবুবুর রশিদ, নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2013, 04:33 PM

Updated : 23 Aug 2022, 10:17 AM

এ সময় পাঁচটি মোটরসাইকেলও ভাংচুর করা হয়।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার শাহাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় শাহাবাদ ইউনিয়নের আলোকদিয়া এলাকায় নড়াইল-২ আসনের সংসদ সদস্য এসকে আবু বাকেরের একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় যোগ দিতে হবখালী ইউনিয়নের চেয়ারম্যান বাদশা মোল্যা তার সমর্থকদের নিয়ে মোটর সাইকেল মিছিল করে যাওয়ার সময় শাহাবাদ বাজার এলাকায় তাদের ওপর সন্ত্রাসীরা হামলা চালায়।

হামলায় চেয়ারম্যান বাদশা মোল্যা, রেজাউল শেখসহ কমপক্ষে ৭ জন আহত হন। এ সময় পাঁচটি মোটরসাইকেল ভাংচুর করা হয়।

চেয়ারম্যান বাদশা অভিযোগ করেন,  জামায়াত-শিবিরের কর্মীরা তাদের উপর এই হামলা চালিয়েছে।

আহতদের মধ্যে রেজাউল শেখকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

নড়াইল সদর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।