২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জামায়াত-শিবিরের তাণ্ডবের ঘটনায় দুটি মামলা

জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর চট্টগ্রাম নগরীতে জামায়াত-শিবিরের তাণ্ডবের ঘটনায় দুটি মামলা দায়ের হয়েছে কোতোয়ালী থানায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2013, 02:11 PM

Updated : 23 Aug 2022, 10:17 AM

বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ বাদি হয়ে মামলা দুটি দায়ের করে।

কোতোয়ালী থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় সিনহা শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিউমার্কেট এলাকায় বৃহস্পতিবার দুপুরে তাণ্ডবের ঘটনায় এসআই হারুনর রশিদ বাদি হয়ে ১৯ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা এক থেকে দেড় হাজার জনকে আসামি করে মামলাটি করেন।

বিকালে কাজীর দেউড়ি থেকে চট্টেশ্বরী রোড এলাকা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে তাণ্ডবের ঘটনায় কোতয়ালী থানার এসআই মফিজ বাদি হয়ে ১১ জনের নাম উল্লেখসহ সাত থেকে আটশ অজ্ঞাতনামা জামায়াত-শিবিরকর্মীকে আসামি করে অপর মামলাটি করেন।

বৃহস্পতিবার দুপুরে ও বিকালে জামায়াত-শিবিরের তাণ্ডবের ঘটনায় পুলিশ ৩০ জনকে আটক করেছে।