২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩

রাজধানীর মিরপুরের গোরান চটবাড়ির বেরিবাঁধে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন।আহত হয়েছেন পিকআপ চালকসহ দুজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2013, 12:30 PM

Updated : 23 Aug 2022, 10:17 AM

শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

শাহআলী থানার ওসি মো. সেলিমুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা থেকে টঙ্গীগামী বাসটি গোরান চটবাড়ির এলাকায় পৌঁছালে পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের স্থানীয় হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন।

আহত দুই জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। তবে নিহতদের সবাই পুরুষ।