২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে ট্রাকচাপায় ৪ মোটরসাইকেল আরোহী নিহত

রাজবাড়ী সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী চার জন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাজবাড়ী, মার্চ ০১ ()-

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2013, 08:35 AM

Updated : 23 Aug 2022, 10:17 AM

শুক্রবার ভোরে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের খানখানাপুর ছোট ব্রিজের কাছে একটি ট্রাক ওই মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।

নিহতরা হলেন- পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের শফিকুল ইসলামের ছেলে নজরুল ইসলাম (২২), ধানুরিয়া গ্রামের হায়াৎ আলীর ছেলে আলামিন (২৪), ফলিমারা গ্রামের ওদুদ মোল্লার ছেলে সাহিদুল (১৯) ও ভাগবিষ্ণুপুর গ্রামের মজিবর শেখের ছেলে শফিকুল মোল্লা (২৫)।

রাজবাড়ী সদর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, নিহতারা একই মোটরসাইকেলে করে দৌলতদিয়া ফেরি ঘাট থেকে পাংশায় তাদের বাড়ি ফিরছিলেন।

দুপুরে স্বজনদের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই নিহতদের লাশ হস্তান্তর করা হয়। এ ব্যাপারে রাজবাড়ী সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান ওসি।