২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় জামায়াতের সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর

যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায়ের পর ভোলায় সড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর করেছে জামায়াত-শিবিরকর্মীরা।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2013, 12:30 PM

Updated : 23 Aug 2022, 10:17 AM

দুপুরে রায়ের পর পরই ভোলা-লক্ষ্মীপুর-বরিশাল মহাসড়কের ভোলা অংশ অবরোধ জামায়াত-শিবিরকর্মীরা।

এক পর্যায়ে তারা ইলিশা ফেরীঘাট এলাকায় পাঁচটি দুরপাল্লার বাস ও ১৪টি মালবাহী ট্রাক ভাংচুর করে। এতে যাত্রী ও পরিবহন শ্রমিকসহ ২৫ জন আহত হয়েছে বলে জানিয়েছেন ভোলা থানার ওসি বেলায়েত হোসেন।

ওসি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে রায় ঘোষণার পর পরই জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লার নেতৃত্বে একটি আনন্দ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।