২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালবিরোধী মিছিলে ইট নিক্ষেপ

রাজধানীর পুরান ঢাকায় বাস শ্রমিক লীগের হরতাল বিরোধী মিছিলের ওপর ইট নিক্ষেপের ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2013, 11:14 AM

Updated : 23 Aug 2022, 10:17 AM

কোতোয়ালি থানার ওসি আবুবকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর আড়াইটার দিকে মিছিলটি পাটুয়াটুলি এলাকায় পৌঁছালে নরুল হক টাওয়ারের ওপর থেকে মিছিল লক্ষ্য করে বেশ কয়েকটি ইট ছুড়ে মারা হয়। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির আদেশ দেয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে।