ঝালকাঠীতে কলেজছাত্রী খুন
ঝালকাঠীর নলছিটিতে দুর্বৃত্তের হামলায় এক কলেজছাত্রী নিহত হয়েছেন।
নিহত শারমিন আক্তার বিএম কলেজের দর্শন বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
তিনি তিমিরকাঠি গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে খুন হন শারমিন। তবে এই হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি পুলিশ।
নলছিটি থানার ওসি এ জেড এম মাসুদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৮দিকে ঘর থেকে বের হলে অজ্ঞাত দুর্বত্তেরা ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে শারমিনকে।
বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়া হয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
