২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সিরাজগঞ্জ,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2013, 09:56 AM

Updated : 23 Aug 2022, 10:16 AM

বুধবার সকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় চালা শাহবাজপুর এলাকায় এ দুর্ঘটনায় নিহত অজ্ঞাত পরিচয় এই বৃদ্ধের আনুমানিক বয়স ৬০ বছর।

সিরাজগঞ্জ জিআরপি থানার উপ-পরিদর্শক মজিবর রহমান বলেন, ইশ্বরদী থেকে জয়দেবপুরগামী ট্রেনের নিচে কাটা পড়ে ওই বৃদ্ধ নিহত হন।

লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান ওসি।