২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে হত্যা মামলায় তিন জনের ফাঁসি

রূপগঞ্জের একটি হত্যা মামলায় তিন জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিয়েছে নারায়ণগঞ্জের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2013, 10:23 AM

Updated : 23 Aug 2022, 10:16 AM

বিল্লাল হোসেন হত্যা মামলায় মঙ্গলবার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক ফউজুল আজিম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডিতরা হলেন উপজেলার দক্ষিণ রূপসী এলাকার জাবেদ, দ্বীন ইসলাম দীনা ও লোকেল।

মামলার সরকারি কৌঁসুলি ফজলুর রহমান সাংবাদিকদের বলেন, ২০০৯ সালের ৭ অক্টোবর পূর্ব শত্রুতার জের ধরে উপজেলার দক্ষিণ রূপসীর বাড়ি থেকে ডেকে নিয়ে বিল্লাল হোসেনকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।

পরদিন শীতলক্ষ্যা নদী থেকে বিল্লাল হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ।

এ মামলার ১১ জনের সাক্ষ্য নেয়া হয়।  

আসামিপক্ষে আব্দুর রশিদ ভূঁইয়া ও সুলতানুজ্জামান মামলা পরিচালনা করেন।