২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোলাম আযমের জামিন নাকচ

একাত্তরে যুদ্ধাপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের জামিন আবেদন খারিজ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2013, 09:54 AM

Updated : 23 Aug 2022, 10:16 AM

Image
ট্রাইব্যুনালে গোলাম আযম, ফাইল ছবি

ট্রাইব্যুনালে গোলাম আযম, ফাইল ছবি

বিচারপতি এ টি এম ফজলে কবির নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ মঙ্গলবার এ আদেশ দেয়।

আদেশে বলা হয়, আবেদনে আসামিপক্ষ নতুন কোনো যুক্তি দেখাতে পারেনি যাতে গোলাম আযমকে জামিন দেয়া যায়। বিচারের এ পর্যায়ে তাকে জামিন দেওয়ার কোনো কারণ ঘটেছে বলে ট্রাইব্যুনাল মনে করছে না।

তবে গোলাম আযমকে সুচিকিত্সা দেয়ার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন বিচারক।

অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণ দেখিয়ে গোলাম আযমের এই জামিন আবেদনের ওপর গত ২০ ফেব্রুয়ারি শুনানি হয়। এরপর আদেশের জন্য মঙ্গলবার দিন রাখে ট্রাইব্যুনাল।

গত বছর গ্রেপ্তারের পর থেকেই গোলাম আযম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রয়েছেন। মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগে তার বিরুদ্ধে মামলার কাজ যুক্তিতর্ক উপস্থাপন পর্যায়ে রয়েছে।

প্রসিকিউটর সুলতান মাহমুদ মঙ্গলবার সপ্তম দিনের মতো গোলাম আযমের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করেন।