২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ইউএনও’র ওপর বোমা হামলা

বোমা হামলায় আহত হয়েছেন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকতা রাজিবুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2013, 05:04 PM

Updated : 13 Oct 2022, 02:48 PM

তার মাথা এবং সারা শরীরে গুরুতর জখম হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

সোমবার রাত ৯টার দিকে কুষ্টিয়া শহর থেকে ২০ কিলোমিটার দূরে ভেড়ামারা উপজেলা সদরে হামলার মুখে পড়েন রাজীবুল।

কার্যালয় থেকে বাসায় ফেরার পথে তাকে লক্ষ্য করে তিনটি ‘ককটেল’ ছোড়া হয় বলে তথ্যমন্ত্রী জানান।

তথ্যমন্ত্রী রাত সাড়ে ১০টার দিকে যখন ঘটনাটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তখন রাজিবকে কুষ্টিয়া হাসপাতালে নেয়া হচ্ছিল।

সৎ ও অসাম্প্রদায়িক রাজিব ইউএনও হিসেবে এলাকায় জনপ্রিয় বলে জানান ইনু।

তিনি বলেন, “এলাকার জনপ্রতিনিধি হিসেবে তিন বছর ধরে আমি তাকে দেখেছি। তিনি আইনের প্রতি শ্রদ্ধা রেখে দায়িত্ব পালন করেন।

“সীমান্ত এলাকা হওয়ার কারণে যারা অপরাধের সঙ্গে যুক্ত, তারা তাকে অপছন্দ করত। এছাড়া দুর্নীতিতে জড়িতদের অপছন্দের তালিকায় ছিলেন তিনি।”

তথ্যমন্ত্রী জানান, রাজিবের নেতৃত্বে তথ্য প্রযুক্তিভিত্তিক বিভিন্ন কাজ হচ্ছে এলাকায়।

“তিনি এমন ব্যবস্থা করে দিয়েছেন, যাতে এলাকার তরুণরা উপজেলায় বসেই যুক্তরাষ্ট্রের কোম্পানির জন্য কাজ করে ৫ থেকে ৭ হাজার ডলার আয় করে।”

রাজিব তার প্রশাসনিক দায়িত্বের বাইরেই এই কাজ করেন বলে জানান মন্ত্রী।