২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনৈতিক শুমারি শুরু ৩১ মার্চ

দেশে দুমাসব্যাপী অর্থনৈতিক শুমারি আগামী ৩১ মার্চ শুরু হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2013, 03:23 PM

Updated : 23 Aug 2022, 10:16 AM

সোমবার জাতীয় সংসদে ফরিদুন্নাহার লাইলীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আগামী ৩১ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত দেশে অর্থনৈতিক শুমারি হবে। এজন্য পরিসংখ্যান ব্যুরোর অধীনে একটি প্রকল্প নেয়া হয়েছে।

প্রস্তুতিমূলক কাজ যাচাইয়ের জন্য সিলেট সিটি কর্পোরেশনের একটি ওয়ার্ড এবং পাবনার সুজানগর উপজেলার একটি ইউনিয়নে পাইলট শুমারি চলছে বলেও জানান তিনি।

বিদেশের কারাগারে ৭,৮৫৯ বাংলাদেশি

অভিবাসন আইন লঙ্ঘন ও ফৌজদারি অপরাধের দায়ে বিশ্বের ৪২টিরও বেশি দেশের কারাগারে ৭ হাজার ৮৫৯ জন বাংলাদেশি নাগরিক আটক রয়েছে বলে সংসদে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

দীপু মনি বলেন, বিদেশের কারাগারে আটক বাংলাদেশি নাগরিকদের বিষয়ে সরকার সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করে আসছে। এক্ষেত্রে পররাষ্ট্র, স্বরাষ্ট্র, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বাংলাদেশ মিশন যৌথভাবে কাজ করছে।