মংলায় নিমজ্জিত কার্গোয় দুই শ্রমকিরে লাশ
মংলা সমুদ্র বন্দরে ডুবে যাওয়া কার্গোর ভেতর থেকে দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার নৌবাহিনী ও বন্দর কর্তৃপক্ষের উদ্ধারকারী দল মুরাদ শেখ (২০) ও শাহাদাত শেখের (২২) লাশ লাশ উদ্ধার করে।
মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার এনামূল হক বিষয়টি নিশ্চিত করেন।
মুরাদ শেখ ফরিদপুরের আলফাডাঙ্গার ধলাইয়েরচর গ্রামের মো. আবু শেখের ছেলে এবং শাহাদাত একই গ্রামের মো. কাঞ্চন শেখের ছেলে।
রোববার ভোরে বন্দররে হারবাড়িয়া এলাকায় এম. ভি মোকছদেপুর-২ নামের ক্লিংকারবাহী এই কার্গোটি ডুবে যায়। তখন থেকেই এ দুই ম্রমিক নিখোঁজ ছিলেন।
কমান্ডার এনামূল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই শ্রমিকের মৃতদেহ তাদের গ্রামের বাড়ি পাঠানো হবে।
