সিলেটে আরেক কেয়ারি শ্রমিকের লাশ উদ্ধার
সিলেটের কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ পাথর কেয়ারিতে নিখোঁজ আরো এক শ্রমিকের লাশ পাওয়া গেছে।
রোববার দুপরে কোয়ারি এলাকা থেকে ৪০ বছর বয়সী অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।
কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদের বলেন, গত মঙ্গলবার রাতে কোয়ারির ১০ নম্বর এলাকায় গর্ত করে পাথর উঠানোর সময় গর্তের বাঁধ ভেঙ্গে পানি ঢুকে পড়লে কয়েকজন শ্রমিক নিখোঁজ হন।
কোয়ারি এলাকা থেকে এ নিয়ে ৫ জন শ্রমিকের লাশ উদ্ধার করা হল।
