২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ইসলামী ব্যাংকে ভাংচুর

ইসলামী ব্যাংকের নওগাঁ শাখায় হরতাল বিরোধীরা ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় ইসলামী ব্যাংকে ভাংচুর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2013, 11:38 AM

Updated : 23 Aug 2022, 10:15 AM

রোববার সকাল ১১টার দিকে এ হামলায় চারজন আহত হন বলে পুলিশ জানিয়েছে।

আহতদের নওগাঁ ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার ওসি মোজাম্মেল হক বলেন, হরতাল বিরোধী একটি মিছিল চলে যাওয়ার পর একদল যুবক ইসলামী ব্যাংক লিমিটেড নওগাঁ শাখার প্রবেশ করে। তাদের বাধা দিতে গিয়ে ব্যাংকের কর্মকর্তা মাহবুব আলম , রাকিমুজ্জামান , ম্যাসেনজার আব্দুল বাছেদ ও সিকিউরিটি গার্ড আফজাল হোসেন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগে হামলাকারীরা পালিয়ে যায়।

এর কিছুক্ষণ পর আবার হামলা চালিয়ে ব্যাংকের প্রধান ফটকের গ্লাস ও ইসলামী ব্যাংক হাসপাতালের অ্যাম্বুলেন্স ভাংচুর করে।

এছাড়া একই সময়ে হামলাকারীরা ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কার্যালয়েও ভাংচুর চালায়।

হামলার পর ব্যাংক এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে, বলেন পুলিশ কর্মকর্তা।