২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে ইসলামী ব্যাংকে হামলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ইসলামী ব্যাংকে হরতালবিরোধী মিছিল থেকে হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2013, 08:46 AM

Updated : 23 Aug 2022, 10:15 AM

রোববার দুপুরে ভুলতায় এ হামলা হয় বলে পুলিশ জানিয়েছে।

রূপগঞ্জ থানার ওসি মাঈনুর রহমান প্রত্যক্ষর্শীদের বরাত দিয়ে বলেন, দুপুর ১২টার দিকে ছাত্রলীগকর্মীরা হরতালবিরোধী একটি মিছিল বের করে। মিছিল থেকে কয়েকজন কর্মী ইসলামী ব্যাংকে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে জানালার কাঁচ ভেঙ্গে যায়।

এ সময় ব্যাংকের কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান ওসি।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক জাকির হোসেন সাংবাদিকদের বলেন, হামলায় বাধা দিলে ছাত্রলীগকর্মীরা তাকেসহ আরো একজনকে মারধর করে।

এ ব্যাপারে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুর রহমান হাসিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা হরতালবিরোধী মিছিল করার সময় পিছন থেকে কিছু লোক গিয়ে ব্যাংকে হামলা চালায়। তাদের কেউ সেখানে ছিল ছিল না।

পরে তিনি আর থানার ওসি গিয়ে হামলাকারীদের ব্যাংক থেকে বের করে দেন, বলেন তিনি।