২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খুবি শিক্ষার্থীদের গাড়ি দুর্ঘটনায় চালক নিহত

ঝিনাইদহে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি মাইক্রোবাস উল্টে তার চালক নিহত হয়েছেন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2013, 05:26 AM

Updated : 23 Aug 2022, 10:16 AM

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষার্থী আহত হয়েছেন, যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতাল ও খুলনার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার ভোররাত ৩টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের শৈলকুপা উপজেলার

বড়দাহ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

শৈলকুপা  থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন জানান, এক সহপাঠীর বাবার মৃত্যুর খবর পেয়ে ওই শিক্ষার্থীরা মাইক্রোবাসে করে রাজশাহী যাচ্ছিলেন। বড়দাহে একটি স্পিডব্রেকারের সঙ্গে ধাক্কা লেগে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে।এতে ঘটনাস্থলেই চালক হানিফ আলীর (৩৪) মৃত্যু হয়।

নিহত হানিফ খুলনার লবণচারার মফিজ উদ্দিনের ছেলে।

এসআই কবির জানান, আহত ১১ শিক্ষার্থীকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত আটজনকে সেখান থেকে খুলনার সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে সবুজ নামে এক ছাত্রের অবস্থা আশঙ্কাজনক।