ইবি ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষে স্নাতক (অনার্স) প্রথম বর্ষে ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।
সংশ্লিষ্ট অনুষদের ডিন অফিসের নোটিশ বোর্ড থেকে ফল জানা যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.iubd.net / www.iu.ac.bd থেকেও পরীক্ষার ফল জানতে পারবেন ভর্তিচ্ছুর।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত ইউনিট সমন্বয়কারী অধ্যাপক এবিএম সাইফুল ইসলাম বলেন, উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।
শনিবার সকালে এই ইউনিটের ভর্তি পরীক্ষা হয়। আর ফল প্রকাশ করা হয় রাত ১১টায়।
