বগুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ বন্ধ
বগুড়ায় ইসলামী ব্যাংকের সব এটিএম বুথ বন্ধ রেখেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
ব্যাংকটির বগুড়া জোনের প্রধান এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সফিকুল মওলা বলেন, বগুড়ায় ইসলামী ব্যাংকের আটটি শাখা রয়েছে। শহরে এটিএম বুথ আছে তিনটি।
নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানান।
