২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের বাঁচাতেই শুক্রবারের তাণ্ডব: হানিফ

যুদ্ধাপরাধীদের বাঁচাতে বিএনপি-জামায়াত পরিকল্পিতভাবে শুক্রবার সারাদেশে শহীদ মিনার, গণজাগরণ মঞ্চ, সাংবাদিক ও পুলিশের উপর হামলা চালিয়েছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2013, 02:36 PM

Updated : 25 Apr 2022, 06:24 PM

শনিবার লালমনিরহাট জেলা পরিষদে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, তরুণ প্রজন্মের প্রতি খালেদা জিয়ার আস্থা নেই।তাই তিনি যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে বিদেশি প্রভুদের কাছে ধরণা দিচ্ছেন।

সম্মেলনে প্রধান অতিথি পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, বাঙালি এতদিন ঘুমিয়ে ছিল, কিন্তু শাহবাগের তরুণ প্রজন্ম তাদের জাগিয়ে দিয়েছে।

প্রায় সাত বছর পর শনিবার জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল।

সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেনকে সভাপতি ও মতিয়ার রহমানকে সাধারণ সম্পাদক করা হয়।বিগত কমিটিতেও তারা একই পদে ছিলেন।

মোতাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন প্রমুখ।