২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলসায় অশালীন উক্তি, বক্তাকে ধোলাই

বকশিগঞ্জ উপজেলায় একটি ইসলামি জলসায় যুদ্ধাপরাধীদের পক্ষ নেয়া এবং নিহত ব্লগার রাজীবসহ শাহাবাগে আন্দোলনকারীদের প্রতি অশালীন উক্তি করায় বক্তাকে ধোলাই দিয়েছেন বিক্ষুদ্ধ মুসল্লিরা।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2013, 02:05 PM

Updated : 23 Aug 2022, 10:15 AM

শুক্রবার রাতে মাঝপাড়ায় বার্ষিক ইসলামি জলসায় বিশেষ বক্তা মাওলানা শফিউল ইসলাম পিটুনির শিকার হন বলে স্থানীয়রা জানান।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এলাকাবাসী রাতে মাঝপাড়া জামিয়া ইসলামী কওমী মাদ্রাসায় বার্ষিক ইসলামি জলসার আয়োজন করে।

সাড়ে নয়টায় বিশেষ বক্তা শফিউল ইসলাম তার বক্তব্যের এক পর্যায়ে কাদের মোল্লা ও দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রশংসা করেন।

নিহত ব্লগার রাজিবসহ শাহবাগে প্রচন্ম চত্বরে অংশগ্রহণকারীদের অমুসলিম উল্লেখ করে তিনি বলেন, যারা জামায়াতের রাজনীতি বন্ধ করার চেষ্টা করছে তারা ধ্বংস হয়ে যাবে। তাদের ফাঁসি হওয়া উচিত।  

এ ধরনের বক্তব্যের পরপরই উত্তেজিত মুসল্লিরা মাওলানাকে মঞ্চ থেকে টেনে হিঁচড়ে নামিয়ে পিটুনি দেন।  

এ সময় মাদ্রাসা কমিটির লোকজন শফিউলকে রক্ষা করে বিকল্প রাস্তায় তাড়িয়ে দেন। পরে যথারীতি রাতভর ইসলামি জলসা চলে।

মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “আমরা বিশেষ বক্তা মাওলানা শফিউল ইসলামকে মুসল্লিদের হাত থেকে রক্ষা করে তাড়িয়ে দিয়েছি।”