২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ২ মামলা, আসামি ৬ হাজার

পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে খুলনায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2013, 10:55 AM

Updated : 25 Apr 2022, 06:24 PM

শুক্রবার রাতে সদর থানা ও সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দুটি দায়ের করা হয়।

খুলনা সদর থানার ওসি মানস রঞ্জন দাস বলেন, জুমার নামাজের পর ডাকবাংলা মোড়ে সমাবেশ শেষে পুলিশের ওপর হামলা ভাংচুরের অভিযোগে উপ পরিদর্শক জিলহজ্ব উদ্দিন বাদী হয়ে একটি মামলা করেছেন।

এ মামলায় জামায়াত ও শিবিরের তিন হাজার নেতাকর্মীকে আসমি করা হয়েছে।

সোনাডাঙ্গা মডেল থানার ওসি এসএম কামরুজ্জামান বলেন, উপ-পরিদর্শক (এসআই) আলমগীর কবীর বাদী হয়ে জামায়াত ও শিবিরের অজ্ঞাত পরিচয় তিন হাজার নেতাকর্মীকে আসামি আরেকটি মামলা করেছেন।