জয়পুরহাটের জামায়াতের ২ হাজার আসামি
পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও সরকারি সম্পদ ক্ষতিগ্রস্ত করার অভিযোগে জয়পুরহাটে জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের দুউ হাজারের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
শুক্রবার রাতে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হাসমত আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
সদর থানার ওসি আব্দুর রশিদ বলেন, শুক্রবার জুমার নামাজের পর জামায়াত-শিবিরসহ ইসলামী দলগুলো মিছিল নিয়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে করা জাগ্রত জনতার মঞ্চ ভাঙচুর করে। বাধা দিলে তারা পুলিশের ওপরও হামলা চালায়।
মামলায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো দুই হাজারকে আসামি করা হয়েছে, বলেন তিনি।
