২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে কারখানায় আগুন

গাজীপুরে একটি কেমিক্যাল কারখানায় আগুনে ক্ষয়ক্ষতি হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2013, 05:03 PM

Updated : 23 Aug 2022, 10:14 AM

বৃহস্পতিবার সন্ধ্যায় ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আগুন নেভাতে গিয়ে সবুজ (৩০) নামে এক শ্রমিক আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দমকলকর্মীরা প্রায় পৌনে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে গাজীপুর সদর উপজেলার বড়বাড়ি এলাকার ‘ন্যাশনাল কেমিক্যাল ম্যানুফেকচারিং কোম্পানি’ নামে কারখানার সুইচবোর্ড কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়।

কারখানার জেনারেটরের সুইচ বদলাতে (চেঞ্জ) গিয়ে বৈদ্যুতিক স্পার্কিং (গোলযোগ) থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

আগুনে জেনারেটর, মিটার, গ্যাসের আরএমএস রুম, ইলেক্ট্রিক ক্যাবল পুড়ে গেছে।