২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে ভাষা সৈনিকদের সংবর্ধনা

মহান ভাষা শহীদ দিবসে শেরপুরের ভাষাসৈনিদের সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2013, 04:25 PM

Updated : 25 Apr 2022, 06:24 PM

বৃহস্পতিবার বিকেলে স্থানীয় শহীদ দারোগ আলী পৌরপার্কে বইমেলা প্রাঙ্গণে এ সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে জেলার চার জন জীবিত ভাষাসৈনিক মো. আব্দুর রশিদ, সাবেক অধ্যক্ষ সৈয়দ আব্দুল হান্নান, মুক্তিযুদ্ধের সংগঠক মুহম্মদ মুহসীন আলী ও অ্যাড. আনিসুর রহমানকে সংবর্ধনা দেয়া হয়।

এই চার জনের হাতে এবং প্রয়াত আরো ১০ ভাষা সংগ্রামীর পরিবারের কাছে শুভেচ্ছা স্মারক, ফুল ও বই তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শেরপুর-১ আসনের সংসদ সদস্য আতিউর রহমান আতিক।

শেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত  পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান ও জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার লিয়াকত আলী ও চার ভাষাসৈনিক।

অনুষ্ঠানে শেরপুরের প্রবীণ রাজনীতিবিদ ভাষা সৈনিক আব্দুর রশীদ রাজাকার মুক্ত বাংলাদেশ দেখার আকাঙ্খা ব্যক্ত করেন।

শাহবাগে তরুণ প্রজন্মের আন্দেলনে দেশবাসীর সমর্থন চেয়ে তিনি বলেন, নতুন প্রজন্মের আন্দোলনের বিজয় অবশ্যই হবে।