২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালবাগে বিদ্যুতস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

রাজধানীর লালবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2013, 10:01 AM

Updated : 23 Aug 2022, 10:14 AM

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে লালবাগের রসুলবাগে নিজ বাসায় মারা যায় মো. ইমন (১০)।

ইমন রসুলবাগ প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়তো।

ইমনের বাবা মো. রফিক মিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, টিনশেড বাসায় টিনের ওপর উঠামাত্র তড়িতাহত হয় ইমন।

সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্ত ছাড়াই স্বজনরা লাশ নিয়ে গেছে বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া।