বাগেরহাটে ৬ শিবিরকর্মীকে পুলিশে দিল জনতা
বাগেরহাট সদর উপজেলায় ইসলামী ছাত্র শিবিরের ছয় নেতাকর্মীকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
বুধবার সন্ধ্যায় সদর উপজেলার দেপাড়া বাজার থেকে এদের আটক করে এলাকাবাসী।
বাগেরহাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, শাহবাগে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলনরত ব্লগারদের শাস্তির দাবিতে বুধবার বিকালে বাগেরহাট শহরে ওলামা মাশায়েখদের ব্যানারে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয় জামায়াতে ইসলামী ও সমমনা কয়েকটি সংগঠন। গ্রেপ্তারকৃতরা দলবল নিয়ে ওই মিছিলে যোগ দিতে আসছিল। পথে দেপাড়া বাজারে এলাকাবাসী ছয় জনকে আটক করে অন্যরা পালিয়ে যায়।
পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
