যশোরে উলামা মাশায়েখের মিছিল, আটক ২৮
যশোরে ওলামা মাশায়েখ পরিষদের মিছিল ও সমাবেশ থেকে ২৮ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার বিকালে শহরের ঈদগাহ মোড় থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিছিল থেকে পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপর করা হলে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
এ সময় ২৮ জনকে আটক করা হয়েছে। তবে আটকদের পরিচয় জানা যায়নি, বলেন এই পুলিশ কর্মকর্তা।
