জাবিসাসের নেতৃত্বে কামরান-ইমদাদ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) সভাপতি পদে দৈনিক যায়যায়দিনের কামরান সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের ইমদাদ হক।
বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ছাত্র-শিক্ষক কেন্দ্রে সাংবাদিক সমিতি কার্যালয়ে ৪৮ জনের মধ্যে ৪৪ জন সাংবাদিক ভোট দেন।
ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নইম সুলতান ফল ঘোষণা করেন।
অন্যান্যের মধ্যে সহ-সভাপতি পদে নাজমুল হক জেনিথ (দৈনিক ইত্তেফাক), যুগ্ম-সম্পাদক জনি আলম (ডেইলি ইনডিপেনডেন্ট), কোষাধ্যক্ষ মামুনুর রশিদ সৈকত (দৈনিক দিনকাল), দপ্তর ও প্রকাশনা সম্পাদক বাচ্চু শেখ রবিন (নিউ এইজ) নির্বাচিত হন।
সদস্য নির্বাচিত হয়েছেন খালেদুন রাতুল (সকালের খবর), সানাউল্লাহ মাহী (দৈনিক সংবাদ) ও সৈয়দ এলতেফাত হোসাইন (বাসস)।
দর্শন বিভাগের রায়হান রাইন ও প্রাণ রসায়নের কাজী সাইফুল ইসলাম নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
