২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে দুই দুর্ঘটনায় নিহত ৩

নিহতদের দুজন হলেন কাপাসিয়ার দেইলগাঁও গ্রামের মো. আনিছুর রহমান (৪০) এবং পাশের ফুলবাড়ীয়া গ্রামের কবির হোসেন (৪২)।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2013, 11:12 AM

Updated : 23 Aug 2022, 10:14 AM

নিহত বৃদ্ধার পরিচয় জানাতে পারেনি পুলিশ।

আহত দেইলগাঁও গ্রামের বেলায়েত হোসেন (৩০) ও অজ্ঞাত এক যুবককে (২৮) কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই)  মো. ইকবাল হোসেন বলেন, দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার চান্দনা-চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাসের চাপায় এক বৃদ্ধা (৭০) নিহত হন।

বাসটি আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। 

কাপাসিয়া থানার ওসি দেলওয়ার হোসেন বলেন, দেইলগাঁও গ্রাম থেকে বাঁশ বোঝাই মহিষের টানা একটি গাড়ি যাচ্ছিল রাণীগঞ্জ বাজারে।

পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে নিচে চাপা পড়ে আনিছ ও কবির ঘটনাস্থলে নিহত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭০৪ ঘ.