২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমার বর্ণমালা’ আসছে একুশের প্রথম প্রহরে

সরকারি উদ্যোগে ডিজিটাল মাধ্যমে বানানের স্বকীয়তা ও এককরূপ প্রতিষ্ঠায় এবং প্রমিত বানানরীতি সর্বত্র চালু করতে ‘আমার বর্ণমালা’ শীর্ষক ইউনিকোডের ফন্ট তৈরি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2013, 05:01 PM

Updated : 23 Aug 2022, 10:14 AM

একুশের প্রথম প্রহরে সালাম, রফিক ও জব্বারের স্মৃতি বিজড়িত কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ফন্টের উদ্বোধন করবেন।

মঙ্গলবার এ তথ্য জানিয়েছে বাংলা একাডেমী ও এটুআই কর্তৃপক্ষ। এ উপলক্ষে একাডেমীর নতুন ভবনের চতুর্থ তলায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে আরো জানানো হয়, প্রধানমন্ত্রী কার্যালয় কেন্দ্রিক ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার প্রকল্প ‘অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) এর সার্বিক সহায়তায় এবং বাংলা ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে জাতীয়ভাবে গবেষণার দায়িত¦প্রাপ্ত প্রতিষ্ঠান বাংলা একাডেমী যৌথভাবে এ কাজে এগিয়ে এসেছে।

সংবাদ সম্মেলনে বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, “বাংলা ভাষা-ভাষীদের জন্য সার্বজনীন ফন্ট একটি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের প্রচলিত বাংলা ফন্টগুলোতে সবচেয়ে বেশি অসুবিধা হয় এই ফন্টে ইন্টারনেটে লেখা-লেখি করতে। ‘আমার বর্ণমালা’ ফন্ট ব্যবহার করার ফলে এই অসুবিধা দূর হবে।”

একুশের প্রথম প্রহর থেকে নয়া প্রবর্তিত এই ফন্ট ইন্টারনেট ও কম্পিউটার মাধ্যমে লেখার সব ক্ষেত্রে ব্যবহৃত হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার বলেন, একুশের প্রথম প্রহরে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর ‘আমার বর্ণমালা’র প্রথম ও দ্বিতীয় ভার্সন ‘শাপলা’ ও ‘দোয়েল’ সবার  ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। এরপর পরিমার্জিত ও পরিবর্তিত সংস্করণ আসবে পহেলা বৈশাখে। ‘আমার বর্ণমালা’ ফন্ট ও এ সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে এই ওয়েবসাইটে- িি.িধসধৎনড়ৎহড়সধষধ.মড়া.নফ

তিনি আরো বলেন, প্রথমদিকের ফন্ট নিয়ে কারও কারও আপত্তি থাকতে পারে, তবে এ ব্যাপারে সবার  মতামত নেয়ার ব্যবস্থা করা হয়েছে। বইমেলায় এটুআই’র স্টলে এবং নিজস্ব ওয়েবসাইটে এব্যাপারে পেজ ও ফরম রয়েছে। সেখানে মতামত সাদরে গৃহীত হবে এবং তা সম্পাদনা বোর্ডের মাধ্যমে বাস্তবায়িত হবে।

ফন্ট বিশেষজ্ঞ জামিল চৌধুরী বলেন, যুক্তবর্ণের ক্ষেত্রে একটি স্বচ্ছ পদ্ধতি আনা হবে। এক্ষেত্রে যুক্ত নীচের পরিবর্তে পাশে সরে যেতে পারে। এসময় তিনি কম্পিউটারের একটি মাত্র কি-বোর্ডের কথাও উল্লেখ করে বলেন, ইংরেজিতে যেমন একই কি-বোর্ডে সব ফন্টে লেখা যায়, তেমনি বাংলায়ও একাধিক কি-বোর্ড উঠিয়ে দেয়ার চিন্তাভাবনা চলছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ‘আমার বর্ণমালা’ ফন্টের কারিগরি সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গ্রাফিকস বিভাগের প্রধান অধ্যাপক নাঈমা হক, আর্থিক সহায়তাকারী প্রতিষ্ঠান একসেস টু ইনফরমেশন (এটুআই) এর মহাপরিচালক কবির বিন আনোয়ার।

এছাড়া উপস্থিত ছিলেন, অমর একুশে গ্রন্থমেলার সদস্য সচিব শাহিদা খাতুন এবং বাংলা একাডেমীর উপ-পরিচালক (জনসংযোগ ও সমন্বয়) মুরশিদ আনোয়ার।

মেলায় হুমায়ূন জননী

মঙ্গলবার একুশের বইমেলায় এসেছিলেন প্রয়াত নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মা আয়েশা ফয়েজ। ছোট ছেলে ‘উন্মাদ’ সম্পাদক আহসান হাবীব এবং দুই মেয়ে সুফিয়া হায়দার ও মমতাজ শহীদকে সাথে নিয়ে তিনি মেলায় আসেন।

আয়েশা ফয়েজ অন্যপ্রকাশ থেকে প্রকাশিত হুমায়ূন আহমেদের বন্ধু মুনীর আহমেদের স্মৃতিচারণমূলক ‘হুমায়ূন আহমেদ ও যত কথা’ বইয়ের মোড়ক উন্মোচন করেন। অন্যপ্রকাশের স্টলের সামনে বইটির মোড়ক উন্মোচন  করা হয়।

উন্মোচন শেষে অশ্রুভেজা কন্ঠে এই ‘রতœগর্ভা’ মা বলেন, “আপনারা আমার ছেলে হুমায়ূনের বই পড়বেন। তার জন্য দোয়া করবেন।”

‘হুমায়ূন আহমেদ ও যত কথা’ বইটিতে লেখক মুনীর আহমেদ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়কালের স্মৃতিচারণ করেছেন। শিল্পী কাইয়ূম চৌধুরীর প্রচ্ছদে বইটির মূল্য ধরা হয়েছে ২২০ টাকা।

এদিকে হুমায়ূন আহমেদের লেখা শেষ বই ‘দেয়াল’ মেলায় প্রকাশের কথা জানিয়েছিলেন বইটির প্রকাশনা প্রতিষ্ঠান অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম । তিনি এই অনুষ্ঠানে বইটি একদিন আগেই মেলায় আনার কথা জানালেন।

“হুমায়ূন আহমেদ নেই, এটা আমি মনে করি না। বাংলা ভাষা যতদিন থাকবে হুমায়ূন আহমেদ ততদিন থাকবেন। আর বুধবার বিকেলে মেলায় আসবে হুমায়ূন আহমেদের সর্বশেষ উপন্যাস ‘দেয়াল’।”

মাজহারুল ইসলাম বলেন, “মঙ্গলবার সারাদেশে বইটি পাঠানো হয়েছে। এই বইটি নিয়ে বেশ কিছু সমস্যা ছিলো। যা হুমায়ূন স্যার মারা যাওয়ার আগেই সংশোধন করে দেন। সেই সংশোধিত পা-ুলিপি বই আকারে বের হচ্ছে।

“বইটিতে ১৯৪৭ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বাংলাদেশের রাজনীতির ইতিহাসকে তুলে ধরা হয়েছে। একই সাথে বর্ণিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার ঘটনাও। এটি নিয়েই গত মে মাসে আদালত কিছু সংশোধনী আনতে বলে। আদালতের নির্দেশনা অনুযায়ী, মারা যাওয়ার আগে হুমায়ূন আহমেদ এর সংশোধনী আনেন।”

নজরুল মঞ্চ

মঙ্গলবার মেলার নজরুল মঞ্চে আটটি বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে। এর মধ্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু উন্মোচন করেন সুবর্ণ থেকে প্রকাশিত এম নজরুল ইসলামের ‘শেখ হাসিনা : মুক্তির বহ্নিশিখা’ ও মাহফুজুল বারীর ‘এক অভিযুক্তের দৃষ্টিতে আগরতলা মামলা’ বই দুটি। সূচিপত্র থেকে প্রকাশিত শাহনাজ পারভীন রীতুর ‘অন্তরে অনুভবে’ বইটির মোড়ক উন্মোচন করেন আহসান হাবীব। ওসমান গণী উন্মোচন করেন নন্দিনী প্রকাশনী থেকে আসা ফজিলাতুন নেসা মুন্নুর ‘বাক্যসমূহ নিরাপত্তা চায়’ বইটি।

নতুন বই

বাংলঅ একাডেমীর সম্বনয় ও জনসংযোগ উপবিভাগ থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, মেলার ১৯তম দিনে ৭৯টি নতুন বই এসেছে। এর মধ্যে গল্প ৯টি, উপন্যাস ১টি, প্রবন্ধ গ্রন্থ ৪টি, কবিতার বই ২৭টি, গবেষণা গ্রন্থ ২টি, ছড়া ৪টি, শিশুসাহিত্য ১টি, জীবনীগ্রন্থ ৩টি, মুক্তিযুদ্ধ বিষয়ক ২টি, ভ্রমণকাহিনী ২টি, চিকিৎসা বিষয়ক ১টি, ধর্ম বিষয়ক ২টি, অনুবাদ গ্রন্থ ৩টি এবং অন্যান্য বিষয়ের উপর ৮টি বই।

এর মধ্যে আগামী এনেছে শেখ হাফিজুর রহমানের ‘আমি ও বনলতা সেন’, রবিউল হকের ‘সমকালীন ছড়া’, জাগৃতি এনেছে শেখ আবদুল হাকিমের ‘শয়তান’, বিদ্যাপ্রকাশ এনেছে জুলফিয়া ইসলামের ‘মানুষ কেনা যায়’, উৎস এনেছে আ ফ ম সাঈদের ‘বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা : ফ্যাক্টস এন্ড উইটনেস’, প্রতিভা প্রকাশ এনেছে ইফতেখার হালিমের ‘জোছনার আলোয় অনুদিত বিষ্ন্নতা’, অনিন্দ্য এনেছে মুস্তফা নূরউল ইসলাম ও সৌমিত্র শেখরের ‘মুক্তিযুদ্ধের চল্লিশ বছর’, একুশে বাংলা এনেছে মহাদেব সাহার ‘একশ প্রেম ও বিরহের কবিতা’, অনুপম এনেছে রহীম শাহের ‘জীবজন্তুর জীবনযাপন’, চন্দ্রদ্বীপ প্রকাশনী এনেছে ডা. হাসান মাহমুদের ‘অনন্ত অপেক্ষায়’, অনন্যা এনেছে লুৎফর রহমান রিটনের ‘ভোলামন পিড়িং পিড়িং’।

মূল মঞ্চের আয়োজন

মঙ্গলবার মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘আবু হেনা মোস্তফা কামাল’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন প্রাবন্ধিক-গবেষক অধ্যাপক আবুল আহসান চৌধুরী। আলোচনায় অংশ নেন অধ্যাপক হায়াৎ মামুদ, ড. অনু হোসেন, শরীফ আতিক-উজ-জামান এবং ফারজানা সিদ্দিকা। সভাপতিত্ব করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ আসাফ্উদ্দৌলাহ্।

সন্ধ্যায় ফরিদা পারভীনের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘অচিন পাখি’ এবং মুতালিব দরবারির পরিচালনায় ‘উদীচী ময়মনসিংহ জেলা সংসদ’ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী বেলায়েত হোসেন। সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী ডালিয়া নওশিন, মনোরঞ্জন ঘোষাল, কল্যাণী ঘোষ, মাহমুদ সেলিম, শিবু রায়, ফারহানা আক্তার শার্লি এবং মোহাম্মদ আসাদুজ্জামান।

বুধবারের আয়োজন

ওই দিন মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশের ফোকলোর চর্চার আধুনিকায়নের সমস্যা’ এবং ‘বিজয় সরকার’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন শাহিনুর রহমান এবং দিব্যদ্যুতি সরকার। আলোচনায় অংশ নেবেন আবদুল জলিল, সৈয়দ জামিল আহমদ, শফিউল্লাহ সরদার, সুশান্ত সরকার, সুরঞ্জন রায় এবং অসীমানন্দ গঙ্গোপাধ্যায়। সভাপতিত্ব করবেন শামসুজ্জামান খান।

সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।