এমসি কলেজে ছাত্রলীগের সংঘর্ষ
আধিপত্য বিস্তার নিয়ে মঙ্গলবার সিলেটের এমসি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শাহপরাণ থানার ওসি লিয়াকত আলী বলেন, স্নাতক (সম্মান) ১ম বর্ষের নবীণবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বাগত জানানোকে কেন্দ্র করে কলেজে সশস্ত্র মহড়া দেয় দুই গ্রুপের কর্মীরা। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা।
আধাঘণ্টাব্যাপী এ সংঘর্ষে পাঁচটি মোটরসাইকেল ও টিলগড় এলাকায় কয়েকটি দোকান ভাংচুর করা হয়। পরে পুলিশ ও র্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিলেট জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি পংঙ্কজ পুরকায়স্থ ও বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।
শাহপরান থানার ওসি লিযাকত আলী বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
