টেকনাফে ৮ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার
কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে আট হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে মৌলভীপাড়ার জরিনার বাড়ি থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে পুলিশ জানিয়েছে।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে এ অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চার ব্যক্তি সেখান থেকে পালিয়ে যায়।
পরে বাড়িতে তল্লাশি চালিয়ে ৮০০৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান এসআই।
