২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে ১০ শিশু সাংবাদিক নির্বাচিত

ইউনিসেফের সহযোগিতায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শিশু সাংবাদিক বাছাই কার্যক্রমে পটুয়াখালীতে ১০ জন নির্বাচিত হয়েছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2013, 09:29 AM

Updated : 25 Apr 2022, 06:23 PM

মঙ্গলবার সকাল ১১টায় পটুয়াখালীর জেলা প্রশাসকের দরবার হলে নির্বাচিত শিশুদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

সনদপত্র বিতরণ করেন জেলা প্রশাসক অমিতাভ সরকার।

পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে সোমবার ২৭ শিশু লিখিত পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে নির্বাচিত হয়, রাজন বসু, নুসরাত জাহান বুশরা, বিধান চন্দ্র দাস, নাজমুল হাসান জিহাদ, মো. রাকিবুল ইসলাম, মু. নাঈমুল ইসলাম শান্ত, মারজান আক্তার, তামান্না আফরিন, নুপুর আক্তার ও তাসমিম আক্তার লুনা।

সনদ পত্র বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। তাই শিশুদের মানসিক বিকাশে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে এ ধরনের একটি মহৎ উদ্যোগ প্রশংসার দাবিদার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সহ-সম্পাদক মুজতবা হাকিম প্লেটোর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজল বরন দাস।

পটুয়াখালীর এ শিশু সাংবাদিক নির্বাচনের মাধ্যমে প্রথম পর্যায়ে ২০ জেলার বাছাই কার্যক্রম শেষ হল।

এর আগে গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, সিরাজগঞ্জ, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার, জামালপুর, নেত্রকোনা, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, ভোলা ও বরগুনায় শিশু সাংবাদিক বাছাই করা হয়।