মুন্সীগঞ্জের মেঘনায় গামছা বাঁধা লাশ
মুন্সীগঞ্জ লঞ্চঘাটের কাছে গামছা দিয়ে হাত, পা ও চোখ বাঁধা একটি লাশ পাওয়া গেছে।
মঙ্গলবার ভেসে উঠা লাশটির সঙ্গে সিমেন্টের দুটি ব্লকও বাধা ছিল বলে জানিয়েছে পুলিশ।
সদর থানার এসআই রিয়া হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহতের পরিচয় তারা জানতে পারেনি। তার শরীরে জখমের চিহ্নও রয়েছে।
হত্যার পর গুম করার চেষ্টা থেকেই ব্লক বেঁধে লাশটি নদীতে ফেলে দেয়া হয় বলে পুলিশের ধারণা।
মুন্সীগঞ্জ পুলিশের হিসাবে, এই নিয়ে গত ২ বছরে মোট ৩৫টি লাশ উদ্ধার হলো।
এর মধ্যে ২০১১ সালে ২২টি, ২০১২ সালে ৮টি এবং চলতি বছরে ৫টি লাশ পাওয়া গেলও একটিরও কারণ উদঘাটন করতে পারেনি পুলিশ।
