কাদের সিদ্দিকীর ‘বীর উত্তম’ খেতাব ফেরত নেয়ার দাবি
আব্দুল কাদের সিদ্দিকীকে দেয়া ‘বীর উত্তম’ খেতাব ফিরিয়ে নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধের প্রজন্ম নামে একটি সংগঠন।
সোমবার বিকালে চট্টগ্রামে জামায়াতে ইসলামীর হরতাল প্রত্যাখ্যান করে এক সমাবেশ থেকে এই দাবি জানায় সংগঠনটি।
সমাবেশে সংগঠনের সভাপতি নূরে আলাম সিদ্দিকী বলেন, কাদের সিদ্দিকী যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াত ইসলামীর পক্ষ নিয়েছেন।
“১৯৭১ সালে কাদের সিদ্দিকীর ‘মৃত্যু’ হয়েছে। বর্তমানে ‘বীর উত্তম’ খেতাব ধারণ করার কোনো অধিকার তার নেই।”
জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধর দাবিও জানান বক্তারা।
সমাবেশে বক্তব্য রাখেন সেক্টর কমান্ডার্স ফোরামের চট্টগ্রাম বিভাগীয় সদস্য সচিব বেদারুল ইসলাম বেদার, সুভাষ চৌধুরী, অ্যাডভোকেট নির্মল শর্মা ও সংগঠনের সাধারণ সম্পাদক দিদারুল আলম প্রমুখ।
