২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জের মাধবপুরে মাটি কাটা নিয়ে রোববার দুই গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হন প্রায় অর্ধশতাধিক।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2013, 11:14 AM

Updated : 23 Aug 2022, 10:13 AM

উপজেলার বুল্লা ও বরগ গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষে নিহত কামাল খান (৩০) বরগ গ্রামের মর্তুজ আলী খানের ছেলে।

আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে মাধবপুর থানার উপ-পরিদর্শক (এস আই) ইয়াসিনুল হক বলেন, যৌথ মালিকানার জমির মাটিকাটা নিয়ে বরগ গ্রামের সুবেদ আলী ও তার ছোট ভাই খুর্শেদ আলীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে দুই গ্রামের বাসিন্দারা জড়িয়ে পড়ে।

সংঘর্ষে আহত কামালকে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

পুলিশ গিয়ে পরিস্থিতি নিযন্ত্রণ করে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।