২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে সোহরাওয়ার্দী কলেজে মানববন্ধন

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে মাস্টার্স কোর্স চালুর দাবিতে রোববার মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2013, 10:22 AM

Updated : 23 Aug 2022, 10:13 AM

মানবন্ধন শেষে দাবির একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে তারা প্রধানমন্ত্রী বরাবর জমা দেন।    

সকালে শহীদ ওমর ফারুক সড়কে এই কর্মসূচি পালন করেন কলেজের সকল বিভাগের স্নাতক (সম্মান) শ্রেণির ছাত্র-ছাত্রীরা। এ সময় তাদের সঙ্গে বিভিন্ন শ্রেণিপেশার মানুষও একাত্মতা ঘোষণা করেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, সরকারি সোহরাওয়ার্দী কলেজে প্রায় আট হাজার শিক্ষার্থী রয়েছেন। মাস্টার্স কোর্স চালু না থাকায় মেধাবী এবং গরীব ছাত্র-ছাত্রীরা উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই তাদের প্রাণের দাবি দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি সোহ্রাওয়ার্দী কলেজে মাস্টার্স কোর্স চালু করা হোক।