২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিআরটিসি চেয়ারম্যান মারা গেছেন

 বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান এম এম ইকবাল সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2013, 03:47 AM

Updated : 23 Aug 2022, 10:13 AM

Image
২০১২ সালের মে মাসে বিআরটিসির বাসের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এম এম ইকবাল

২০১২ সালের মে মাসে বিআরটিসির বাসের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এম এম ইকবাল

যোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা আবুল কালাম আজাদ রবিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইকবাল। তিনি ক্যান্সারে ভুগছিলেন।   সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার চিকিৎসা চলছিল।

তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গভীর শোক প্রকাশ করেছেন।

২০০৯ সালে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর এম এম ইকবালকে বিআরটিসির চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়।