রাজশাহীতে দুর্ঘটনায় প্রকৌশলীসহ নিহত ৩
রাজশাহীতে বাস ও হিউমান হলারের মুখোমুখী সংঘর্ষে প্রকৌশলীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হন অন্তত ১১ জন।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে মহানগরীর বিনোদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন, তানোর উপজেলায় কর্মরত সহকারী প্রকৌশলী মকছেদ আলী (৫০) ও মহানগরীর কাটাখালি এলাকার ব্যবসায়ী আবু সাঈদ (৩৪)।
আরেকজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা সবাই হিউম্যান হলারের যাত্রী।
মতিহার থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দিক বলেন, পুঠিয়ার বানেশ্বর বাজার থেকে রাজশাহীমুখী একটি হিউম্যান হলারের সঙ্গে বিপরীতমুখী একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন এবং পরে রামেক হাসপাতালে আরো দুইজন মারা যান।
