টাঙ্গাইলে দুর্ঘটনায় দুই বন্ধু নিহত
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় শুক্রবার ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।
মহাসড়ক পুলিশের এলেঙ্গা ফাড়ির ইনচার্জ সার্জেন্ট কামরুজ্জামান রাজ জানান, বঙ্গবন্ধু সেতু থেকে টাঙ্গাইল আসার পথে বিপরীতমুখী একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে বাসের চাকায় পিষ্ট হন আরোহী তিন বন্ধু।
শহরের পূর্ব আদালত পাড়ার অনিক ও আলিফ ঘটনাস্থলেই মারা যায় বলে জানান তিনি।
গুরুতর আহত অবস্থায় সুমনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাদের সবার বয়স ১৮/১৯ এর মধ্যে, বলেন পুলিশ কর্মকর্তা।
