২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুম্মজাতির অস্তিত্ব ধ্বংসের পাঁয়তারা চলছে: সন্তু

সরকার জুম্মজাতির অস্তিত্ব ধ্বংস করার পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2013, 03:18 PM

Updated : 23 Aug 2022, 10:13 AM

শুক্রবার রাঙামাটিতে এক সমাবেশে তিনি বলেন, পার্বত্য চুক্তি যাতে বাস্তবায়িত হতে না পারে সে জন্য নানামুখী ষড়যন্ত্র চালানো হচ্ছে।

জনসংহতি সমিতির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত গণসমাবেশে তিনি সভাপতি হিসেবে উপস্তিত ছিলেন।

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু বলেন, বর্তমান সরকার ইতোমধ্যে ক্ষমতার চার বছর অতিবাহিত করেছে। কিন্তু চুক্তি বাস্তবায়নের কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বরং পার্বত্য চুক্তিকে নানাভাবে পদদলিত করা হচ্ছে।

পার্বত্য চট্টগ্রাম তথা জুম্মজাতির আতœনিয়ন্ত্রণাধিকারের অংশ হিসেবে পার্বত্য চুক্তি যথাযথ বাস্তবায়নের জন্য তরুণ সমাজসহ সবাইকে আন্দোলন-সংগ্রামে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

জেলা জিমনেসিয়াম চত্বরে আয়োজিত সমাবেশে আরো বক্তব্য দেন গণ ঐক্য’র আহ্বায়ক পংকজ ভট্টাচার্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য ফজলে হোসেন বাদশা, কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক অসিত বরণ রায়, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, জাতীয় আদিবাসী পরিষদ সভাপতি রবীন্দ্রনাথ সরেন, জগৎন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রাজীব মীর প্রমুখ।