শেরপুরে চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত
শেরপুরে সিভিল সার্জনকে লাঞ্ছিত ও অফিস ভাংচুরের ঘটনায় দেয়া কর্মবিরতি স্থগিত করেছে চিকিৎসকরা।
বৃহস্পতিবার সিভিল সার্জন অফিসের এমওসিএস ডা. মো. সেলিম মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
গত ১৩ ফেব্র“য়ারি বুধবার সকালে শেরপুর সিভিল সার্জনের কক্ষে জেলা বিএমএ সভাপতি ডা. এমএ বারেক তোতা ও সাধারণ সম্পাদক ডা. মিন্টু চন্দ্র পালের হাতে লাঞ্ছিত হন সিভিল সার্জন।
ওই ঘটনার পর জেলার স্বাস্থ্য বিভাগের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি দেয়।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর সব কর্মসূচি স্থগিত করা হয়েছে।
গত বুধবার সকালে শেরপুর সিভিল সার্জন অফিসে ২০১২-১৩ অর্থবছরের মালামাল কেনার দরপত্র দাখিলের সময় বিএমএ সভাপতি ও সাধারণ সম্পাদক দরপত্র কমিটিতে তাদের নাম না রাখায় সিভিল সার্জন ডা. মাইন উদ্দিন মিয়াকে লাঞ্ছিত করে। এসময় তারা অফিস কক্ষে ভাংচুর চালায়।
এ ঘটনায় ডাক্তারসহ কর্মচারীরা ওই দুই চিকিৎসককে গ্রেপ্তারের দাবিতে কর্মবিরতি, কালোব্যাজ ধারণসহ কর্মসূচি ঘোষণা করে।
