ঝালকাঠীতে একজনকে কুপিয়ে হত্যা
ঝালকাঠীর রাজাপুরে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আব্দুল কাদের গাজী (৫৫) উপজেলার পশ্চিম বাদুরতলা গ্রামের সুলতান গাজীর ছেলে। পুলিশ বলছে, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে।
রাজাপুর থানার ওসি আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাত ২টার দিকে স্থানীয় গ্রাম পুলিশ রক্তাক্ত অবস্থায় আব্দুল কাদেরের লাশ রাস্তায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
ওসি বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ঝালকাঠী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
