শাবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নানা আয়োজনের মধ্য দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়েল প্রশাসনিক ভবনের সামনে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রা ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ইয়াসমীন হক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. শামসুল আলম, সাধারণ সম্পাদক মস্তাবুর রহমান, রেজিস্ট্রার মোহাম্মদ ইশফাকুল হোসেন প্রমুখ।
পরে মুক্তমঞ্চে কেক কাটা হয়।
এছাড়াও দুপুর ১টায় বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে একাডেমিক ভবন ‘এ’ এর সামনে যুদ্ধাপারাধীদের বিচারের দাবিতে কবিতা আবৃত্তি ও পথ নাটক করেন প্রাণ রসায়ন ও অণুজীব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।
এ সময় তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ও পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ইয়াসমীন হক।
১৯৯১ সালের ১৩ ফেব্রুয়ারি পদার্থ বিজ্ঞান, রাসায়ন বিজ্ঞান ও অর্থনীতি বিভাগ নিয়ে এ বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে। সঙ্গে ছিলেন ১৩ শিক্ষক এবং ২০৫ জন শিক্ষার্থী।
