২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় অস্ত্রসহ ৩ ‘চরমপন্থী’ গ্রেপ্তার

পাবনার আতাইকুলা উপজেলা থেকে অস্ত্রসহ তিন ‘চরমপন্থীকে’ গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

পাবনা, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2013, 12:09 PM

Updated : 23 Aug 2022, 10:12 AM

বুধবার সকালে গয়েশবাড়ী থেকে গ্রেপ্তাররা হলেন- তেলিগ্রামের ইউসুফ মোল্লার ছেলে আনোয়ারুল ইসলাম মোল্লা (৪০), গয়েশবাড়ী গ্রামের রহিম সরদারের ছেলে জাহাঙ্গীর আলম (৩৮) এবং নতুনপাড়ার আজাহার প্রামাণিকের ছেলে ইয়াকুব আলী প্রামাণিক (৩২)।

র‌্যাব-১২ পাবনা কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার ক্যাপ্টেন মো. মাসুদুর রহমান সাংবাদিকদের কবলেন, এরা সবাই নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) সক্রিয় সদস্য।

গ্রেপ্তারের পর তাদের দেহ তল্লাশি করে দুটি একনলা বন্দুক, একটি এলজি, চার রাউন্ড কার্তুজ, দুটি ছোরা এবং একটি চাপাতি উদ্ধার করা হয়।

পরে আদালতে হাজির করলে তাদের জেল-হাজতে পাঠানো হয় বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।