ফরিদপুরেও দিগন্ত টিভির সম্প্রচার বন্ধ
শাহবাগ গণজাগরণ মঞ্চের আহ্বানে সাড়া দিয়ে বেসরকারি দিগন্ত টেলিভিশনের সম্প্রচার বন্ধ করে দিয়েছে ফরিদপুরের ক্যাবল মালিক অপারেটররা।
দিগন্ত মিডিয়া কর্পোরেশনের চেয়ারম্যান একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আটক আছেন জামায়াত নেতা মীর কাশেম আলী।
মঙ্গলবার বিকালে শাহবাগের আন্দোলনের সঙ্গে শহরের ইমামউদ্দিন স্কয়ারে ৩ মিনিটের সংহতি সমাবেশে উপস্থিত হাজার হাজার জনতা ফরিদপুরে দিগন্ত টিভির সম্প্রচার বন্ধ করার দাবি জানান।
জনতার দাবির প্রতি সন্মান দেখিয়েই মঙ্গলবার রাত ১১টা থেকে জেলায় দিগন্ত টিভির সম্প্রচার বন্ধ করে দেয়া হয়েছে বলে জানান ফরিদপুর স্যাটেলাইট ক্যাবল এর ব্যবস্থাপক শাহীনূর রহমান।
এর আগে নেত্রকোনা শহর এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কুলাউড়ায় এ টিভির সম্প্রচার বন্ধ করে দেয় স্থানীয় ক্যাবল অপারেটররা।
