দক্ষিণখানে প্রবাসীর বাড়িতে ডাকাতি
রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদের এক ইতালি প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ফায়দাবাদের একটি ছয়তলা ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে এ ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতদল বাসার সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ প্রায় চার লাখ টাকা, পঞ্চাশ ভরি সোনা ও পাঁচটি মোবাইল ফোন সেট নিয়ে যায় বলে পুলিশ জানায়।
দক্ষিনখান থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান ওই বাসার গৃহকত্রী সাবিনা ইয়ামিনের বরাত দিয়ে জানান, ১০/১২ জনের ডাকাত দল বাসায় ঢুকে প্রায় এক ঘণ্টা সময় নিয়ে ওই মালামাল নিয়ে চলে যায়।
সাবিনার স্বামী ইতালিতে রয়েছেন বলে তিনি জানান। বাসায় ওই সময় গৃহকত্রী ছাড়াও তার সন্তানরা ছিল।
